মৌসুমি সবজি, ফল উৎপাদনের পাশাপাশি গরু, দুগ্ধজাত গাভী ও কুরবানির উপযোগী ষাঁড় পালন করা হয়।

Search

In Stock

সর ঘি

দুধের সর আলাদা করে দীর্ঘক্ষণ জ্বাল দিয়ে আদি পদ্ধতিতে তৈরি সর ঘি। মিষ্টি সুবাস, আর আমাদের অভিজ্ঞতায় এক চামচ সর ঘি দুই চামচ ক্রিম ঘির সমান কাজ করে।

• দুধের সর থেকে তৈরি, ক্রিম থেকে নয়
• নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত
• ওজন: ৫০০ গ্রাম

1,050.00৳ 

৫০০ গ্রাম

সর ঘি কী?

সর ঘি তৈরির পদ্ধতিটা প্রাচীন, আদি পদ্ধতি। দুধ থেকে সর আলাদা করে সেই সরকে অনেকক্ষণ ধরে ধীরে জ্বাল দেওয়া হয়, আর সেখান থেকেই ঘি তৈরি হয়। প্রক্রিয়াটি সময়সাপেক্ষ ও জটিল, তাই সবাই এভাবে ঘি বানায় না। খুব অল্প কিছু জায়গায় এই সর ঘি পাওয়া যায়, শুদ্ধ খামার তার মধ্যে একটি।

 

সর ঘির সুবাস

সর ঘির মিষ্টি ঘ্রাণ একদমই আলাদা ও অনন্য। যেকোনো খাবারে এই সুবাস স্বাদ আরও চমৎকার করে তোলে। আমাদের অভিজ্ঞতায় এক চামচ সর ঘি প্রচলিত ক্রিম ঘির দুই চামচের সমান কাজ করে।

 

সর ঘি ও ক্রিম ঘির পার্থক্য

ক্রিম ঘি তৈরি হয় দুধের ক্রিম আলাদা করে জ্বাল দিয়ে, বাজারে প্রচলিত পদ্ধতিতে। সর ঘি তৈরি হয় দুধের সর আলাদা করে ধীরে জ্বাল দিয়ে আদি পদ্ধতিতে।

 

কীভাবে খাবেন?

গরম ভাত, পোলাও, বিরিয়ানি, পিঠা বা পরোটা, যেকোনো খাবারে সামান্য সর ঘি যোগ করলেই ঘ্রাণ পাওয়া যায়।

 

প্যাকেট ও ডেলিভারি

ওজন ৫০০ গ্রাম। ডেলিভারি চার্জ ১০০ টাকা (ঢাকার ভেতরে ও বাইরে)।

 

আমাদের অন্য পণ্য দেখুন: ক্রিম-গাওয়া ঘি, আনসল্টেড বাটার ও কালোজিরা মধু।

Back to Top
Any queries?
Product has been added to your cart