শুদ্ধ খামার- বিশুদ্ধতার নির্ভরযোগ্য ঠিকানা
২০১৬ সালে, পরিবার, বন্ধু ও আত্মীয়স্বজনের জন্য সতেজ ও নির্ভেজাল পণ্য উৎপাদনের প্রত্যয়ে যাত্রা শুরু করেছিল একটি সামাজিক-অর্থনৈতিক উদ্যোগ— শুদ্ধ খামার। আমাদের মূল লক্ষ্য ছিল একটি প্রকৃত অর্গানিক খামার গড়ে তোলা, যেখানে মানুষ নিঃসন্দেহে বিশ্বাস রাখতে পারে।
- গাজীপুরের শিমুলতলীতে ২৩ বিঘা জমি নিয়ে শুরু হওয়া শুদ্ধ খামারে আমরা উৎপাদন করি নানান রকমের মৌসুমি সবজি, ড্রাগন ফলসহ বিভিন্ন ফলমূল এবং লালন-পালন করি গরু, দুগ্ধ গাভী ও কুরবানির জন্য প্রস্তুত উন্নত জাতের ষাঁড়, খাশি-ছাগল, বিভিন্ন প্রজাতির হাস এবং দেশী মুরগি।
- এই অল্প সময়ের পথচলায় পেরিয়ে এসেছি নানা চড়াই-উতরাই, মোকাবিলা করেছি অসংখ্য চ্যালেঞ্জ। তবু একবিন্দু ছাড় দিইনি আমাদের অঙ্গীকারে—আমাদের সম্মানিত গ্রাহকদের হাতে পৌঁছে দিচ্ছি সবচেয়ে বিশুদ্ধ ও মানসম্পন্ন পণ্য।
বিশুদ্ধ পণ্য সরবরাহ এবং আস্থা অর্জনের মাধ্যমে দেশের সেরা অর্গানিক খামার হিসেবে স্বীকৃতি লাভ করা আমাদের লক্ষ্য।
আমাদের খামারের মূল ভিত্তি—গরু ও দুগ্ধ গাভী। আমরা সর্বোচ্চ যত্নে নিশ্চিত করি যেন তারা সবসময় স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সুস্থ থাকে। প্রতিটি গরুকে আমরা এমন খাদ্য সরবরাহ করি যা প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ—এটি তাদের রোগপ্রতিরোধ ক্ষমতা গঠনে সহায়তা করে এবং দুধের উৎপাদন বাড়ায়। এসব খাবারের পাশাপাশি, আমাদের খামারে চাষ করা ঘাস ব্যবহার করা হয় যা সম্পূর্ণ জৈব সার দিয়ে উৎপাদিত।
- প্রতিটি খামারে রয়েছে একটি করে নিবেদিত প্রাণী স্বাস্থ্য সেবা টিম, যারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় পশু চিকিৎসা সেবা প্রদান করে থাকেন।
- ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা টেকসই কৃষিচর্চাকে আরও এগিয়ে নিতে চাই। আমাদের পরিকল্পনার অংশ হিসেবে খামারে একটি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে, যেখানে গবাদিপশুর গোবরকে রূপান্তর করা হবে জ্বালানি শক্তিতে- ফলে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি আমাদের কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমবে।
- আমাদের প্রতিটি পণ্যে নেই কোনো প্রিজারভেটিভ, কৃত্রিম রঙ বা অস্বাভাবিক উপাদান। আমরা কেবল বিশুদ্ধ ও প্রাকৃতিক পণ্য সরবরাহেই নয়, আমাদের গ্রাহকদের অর্গানিক খাদ্যের উপকারিতা সম্পর্কেও সচেতন করতে কাজ করে যাচ্ছি।
আমাদের মূল মূল্যবোধই আমাদের ক্লায়েন্ট এবং অংশীদারদের সঙ্গে সুসম্পর্কের ভিত্তি।
ভবিষ্যতের ভোক্তাদের চাহিদা বোঝা এবং নিজেদেরকে নিরন্তর চ্যালেঞ্জ জানিয়ে সফল সমাধান প্রদান করা আমাদের লক্ষ্য।
বিশেষত সবজি ও ফলমূলের ক্ষেত্রে, যেসব চাষি ও কৃষকদের আমরা প্রতিনিধিত্ব করি, তারা সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে উৎকৃষ্ট মানের খাবার উৎপাদন করেন — যা আমাদেরকে সেই পণ্য বাজারজাত করার জন্য একটি শক্তিশালী কারণ প্রদান করে।
আমাদের দল গবেষণা করে এবং সর্বোত্তম ফলাফল নিয়ে আসে যাতে সঠিক উৎস থেকে সঠিক ধরণের পণ্য সংগ্রহ করা যায় — যা সম্পূর্ণ জৈব, কোনো ধরনের বিদেশি উপাদানমুক্ত এবং ১০০% প্রাকৃতিক।