মৌসুমি সবজি, ফল উৎপাদনের পাশাপাশি গরু, দুগ্ধজাত গাভী ও কুরবানির উপযোগী ষাঁড় পালন করা হয়।

Search

In Stock

দেশি হাঁস (ড্রেসিং করা)

স্বাদের দিক থেকে দেশি হাঁসের মাংস সবসময়ই অনন্য ও অতুলনীয়। প্রাকৃতিকভাবে লালিত-পালিত দেশি হাঁস আমরা সরবরাহ করি একদম ফ্রেশ, পরিচ্ছন্ন ও রান্নার জন্য প্রস্তুত অবস্থায়। মূল্য নির্ধারণ করা হয়েছে ড্রেসিংকৃত ওজনের উপরে।

**দেশি হাঁসের মাংস** মানেই শীতের আমেজ কিংবা উৎসবমুখর ডাইনিং টেবিলের এক অনবদ্য আকর্ষণ। হাঁস প্রেমীদের জন্য শুদ্ধ খামার নিয়ে এসেছে একদম পরিচ্ছন্ন ও প্রিমিয়াম কোয়ালিটির **ড্রেসিং করা দেশি হাঁস**। আমাদের হাঁসের মাংসের স্বাদ ও মান প্রচলিত বাজারের হাঁস থেকে সম্পূর্ণ আলাদা।

 

**কেন আমাদের দেশি হাঁস সবার চেয়ে আলাদা ও সেরা?**

• **১۰۰% ছেলে হাঁস (ড্র্যাক):** আমাদের কালেকশনে আমরা শুধুমাত্র ছেলে হাঁস সরবরাহ করে থাকি। ছেলে হাঁসে মেয়ে হাঁসের তুলনায় প্রাকৃতিকভাবে তেলের পরিমাণ একটু বেশি থাকে, যার কারণে রান্না করলে এর স্বাদ, ঘ্রাণ ও জুসিনেস বহুগুণ বেড়ে যায়।

• **নিখুঁত ও সম্পূর্ণ হাত দিয়ে ক্লিন করা:** আধুনিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে, কিন্তু অত্যন্ত যত্নের সাথে সম্পূর্ণ হাতে হাঁসগুলো ক্লিন করা হয়। এর গায়ে কোনো ধরনের ছোট লোম বা ময়লা থাকে না।

• **ঝামেলাহীন রান্নার প্রস্তুতি:** ফুললি ড্রেসিং করা থাকায় ঘরে এনে আপনাকে আর বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না; সরাসরি ধুয়ে আপনার পছন্দমতো রান্না শুরু করতে পারবেন।

• **হাঁস প্রেমীদের পছন্দের শীর্ষে:** আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি ও চমৎকার স্বাদের কারণে একবার যারা আমাদের হাঁস অর্ডার করেন, তারা প্রতিবারই আমাদের ওপর ভরসা রাখেন।

 

হাঁসের মাংসের ভুনা, হাঁস-ঝাল ফ্রাই কিংবা সুস্বাদু হাঁসের মাংসের পাতলা ঝোল—যেভাবেই রান্না করুন না কেন, এর দুর্দান্ত স্বাদ আপনার পুরো পরিবারকে মুগ্ধ করবে।

 

শুদ্ধ খামার সবসময় আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেয় খাঁটি ও নিরাপদ গ্রোসারি ও মিট আইটেম। আজই অর্ডার করুন আমাদের প্রিমিয়াম ড্রেসিং করা দেশি হাঁস এবং উপভোগ করুন খাঁটি দেশি স্বাদের আসল তৃপ্তি।

Original price was: 900.00৳ .Current price is: 850.00৳ .

ওজনঃ ১ কেজি

দেশি হাঁসের মাংস কেন খাবেন?

✅ অতুলনীয় স্বাদ:

দেশি হাঁসের মাংস ঘন, রিচ এবং একদম ইউনিক স্বাদের, যা আপনার প্রতিদিনের খাবারে আলাদা তৃপ্তি এনে দেয়। বিশেষ করে শীতে হাঁসের মাংসের ঝোল – স্বাদে এবং ঘ্রাণে একদম অন্যরকম!

✅ স্বাস্থ্যকর ও পুষ্টিকর:

আমাদের দেশি হাঁস প্রাকৃতিক খাবারে লালিত-পালিত হয়, কোনো কৃত্রিম ফিড বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় না। এতে রয়েছে প্রোটিন, আয়রন, জিঙ্ক ও বি-কমপ্লেক্স ভিটামিন, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী।

✅ শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা:

দেশি হাঁসের মাংসে থাকা উপকারী পুষ্টি উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বিশেষ করে শীতকালে ঠান্ডা-কাশির মতো সাধারণ অসুখ প্রতিরোধে সহায়তা করে।

✅ হজমে সহায়ক:

অন্যান্য প্রক্রিয়াজাত মাংসের তুলনায় দেশি হাঁসের মাংস প্রাকৃতিকভাবে হজমে সহায়ক এবং পেটের জন্য তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ।

✅ একেবারে দেশি স্বাদে ঘরের খাবার:

প্রতিটি কামড়েই মেলে গ্রামবাংলার ঘরের রান্নার স্বাদ—একদম মায়ের হাতে তৈরি খাবারের মতো।

আপনার চাহিদামতো প্রসেসিং:

✅ জ্যান্ত (লাইভ ওয়েট): দেশী হাঁসের ওজন জবাইয়ের আগে মাপা হয়।

✅ চামড়া হাতে ছিলা হয়।

✅ ড্রেসিং: ফ্রি ড্রেসিং

✅ কাটিং (পিস করা): ফ্রি কাটিং

⚠️ নোট: ড্রেসিং ও কাটিং করলে স্বাভাবিকভাবেই (আনুমানিক ১০০-১২০ গ্রাম) প্রসেসড হাঁসের ওজন কমে যাবে (চামড়া ও নাড়িভুঁড়ি বাদ দেওয়ার কারণে)।

পেমেন্ট পদ্ধতি:

✅ অনলাইন পেমেন্ট (ব্যাংক ও মোবাইল পেমেন্ট এর মাধ্যমে)

✅ ক্যাশ অন ডেলিভারি (বিশেষ ক্ষেত্রে)

ডেলিভারি শর্তাবলী:

✅ শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন এলাকায় হোম ডেলিভারি সুবিধা

✅ সপ্তাহে ২ দিন (শনিবার ও মঙ্গলবার) ঢাকা মেট্রোপলিটন এলাকায় হোম ডেলিভারি করা হয়।

✅ ডেলিভারির সময় অর্ডার কনফার্মেশন অনুযায়ী জানিয়ে দেওয়া হবে।

Back to Top
Any queries?
Product has been added to your cart