মৌসুমি সবজি, ফল উৎপাদনের পাশাপাশি গরু, দুগ্ধজাত গাভী ও কুরবানির উপযোগী ষাঁড় পালন করা হয়।

Search

In Stock

দেশি ব্ল্যাক বেঙ্গল খাসির মাংস

**দেশি খাসির মাংস** মানেই আভিজাত্য আর সুস্বাদু খাবারের এক অপূর্ব আয়োজন। শুদ্ধ খামারের পক্ষ থেকে আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমরা নিয়ে এসেছি শতভাগ খাঁটি ও দেশি ব্ল্যাক বেঙ্গল খাসির মাংস। উৎসব-আয়োজন কিংবা পরিবারের বিশেষ কোনো মুহূর্তে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির এই মাংসের জুড়ি মেলা ভার।

**কেন আমাদের মাংস আলাদা ও সেরা?**

• **১০০% খাঁটি খাসি (কোনো ছাগী নয়):** বাজারে কম দামে যে মাংস বিক্রি করা হয়, তার বেশিরভাগ ক্ষেত্রেই খাসির বদলে কম দামি ছাগীর (মেয়ে ছাগল) মাংস দেওয়া হয়। কিন্তু শুদ্ধ খামারে আমরা কোনো ছাগল বা ছাগীর মিশ্রণ রাখি না; এখানে আপনি পাবেন শতভাগ খাঁটি ও আসল খাসির মাংসের নিরেট নিশ্চয়তা। অরিজিনাল খাসির মাংস কখনো অস্বাভাবিক কম দামে দেওয়া সম্ভব নয়।

• **ওজনে ও পানিতে কোনো কারচুপি নেই:** সাধারণ কসাইদের মতো কৃত্রিম উপায়ে পানি মিশিয়ে ওজন বাড়ানোর কোনো সুযোগ আমাদের এখানে নেই।

• **গ্রামীণ নারীদের পরিচর্যা:** দেশীয় ও ঐতিহ্যবাহী পদ্ধতিতে গ্রামীণ নারীদের পরম যত্নে ও নিবিড় পরিচর্যায় লালন-পালন করা।

• **কম চর্বিযুক্ত কচি মাংস:** ১০-১২ কেজি ওজনের কচি খাসি হওয়ার কারণে এতে চর্বি খুবই কম থাকে।

• **দ্রুত রান্না ও দুর্দান্ত স্বাদ:** এটি সহজে সেদ্ধ হয় এবং এর জাদুকরী সুবাস ও নরম মাংস আপনার রান্নায় আনে ভিন্ন মাত্রা।

• **সতেজতার নিশ্চয়তা:** গ্রাহকদের একদম ফ্রেশ ও তাজা মাংস পৌঁছে দিতে প্রতি সপ্তাহের সোম ও শুক্রবার খামারে খাসি জবাই করা হয়।

অর্ডারের পর আমাদের নিজস্ব তত্ত্বাবধানে মাংস নিখুঁত সাইজে কেটে ও স্বাস্থ্যসম্মতভাবে প্রসেস করা হয়। ফলে ঘরে এনে বাড়তি ঝামেলা ছাড়াই আপনি সরাসরি আপনার পছন্দমতো রান্না শুরু করতে পারবেন। খাসির মাংসের রেজালা, ঝাল ভুনা, কাচ্চি বিরিয়ানি কিংবা সুস্বাদু মাংসের ঝোল—যেভাবেই রান্না করুন না কেন, এর অনন্য স্বাদ আপনার ডাইনিং টেবিলের খাবারে এনে দেবে এক অসাধারণ তৃপ্তি।

শুদ্ধ খামার সবসময় আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেয় খাঁটি ও নিরাপদ গ্রোসারি ও মিট আইটেম। আজই অর্ডার করুন আমাদের প্রিমিয়াম কোয়ালিটি দেশি খাসির মাংস এবং পরিবার নিয়ে উপভোগ করুন খাঁটি ও সুস্বাদু খাবারের আসল তৃপ্তি।

1,350.00৳ 

কেন খাবেন দেশি ব্ল্যাক বেঙ্গল খাসীর মাংস?

✅ খাঁটি দেশি জাত – প্রকৃত ‘মাটির স্বাদ’:

ব্ল্যাক বেঙ্গল খাসি আমাদের দেশের নিজস্ব গর্ব, যা শতভাগ দেশি পদ্ধতিতে লালন-পালন করা হয়। কৃত্রিম ফিড বা ইনজেকশনের কোনো ব্যবহার নেই। ফলে এর মাংস খাঁটি, বিশুদ্ধ এবং স্বাস্থ্যসম্মত।

✅ স্বাদে অতুলনীয়:

ব্ল্যাক বেঙ্গল খাসির মাংসের ঘনত্ব বেশি, মাংস তুলনামূলক নরম ও রিচ ফ্লেভারে ভরপুর। রান্নায় সহজে কষে ওঠে এবং যে কোনো রেসিপিতে অনন্য স্বাদ এনে দেয়।

✅ পুষ্টিগুণে ভরপুর:

দেশি খাসির মাংসে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন, আয়রন, ভিটামিন বি১২ ও জিঙ্ক। এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং শারীরিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করে।

✅ সহজে হজমযোগ্য:

দেশি খাসি প্রাকৃতিক খাদ্য খেয়ে বেড়ে ওঠায় এর মাংস হজমে সহায়ক। কোলেস্টেরল ও ফ্যাটের পরিমাণ নিয়ন্ত্রিত থাকায় যাদের পেটে সমস্যা আছে, তাদের জন্যও এটি তুলনামূলক নিরাপদ।

✅ হালাল উপায়ে জবাই:

আমরা আপনার অর্ডারের পর খাসি জবাই করি ইসলামী নিয়মে। এতে থাকে বিশ্বাস, আস্থা ও আত্মার প্রশান্তি।

✅ হাইজেনিক ও ঝামেলাহীন:

জবাই থেকে শুরু করে ড্রেসিং, নাড়িভুঁড়ি পরিষ্কার, ভাগ করে কাটা—সব কাজ আমরা করে দেই। আপনি শুধু রান্না করুন এবং পরিবারের সঙ্গে উপভোগ করুন সুস্বাদু খাবার।

আমরা কেবল খাঁটি দেশি ব্ল্যাক বেঙ্গল খাসি সরবরাহই করি না- বরং আপনার সুবিধার্থে সম্পূর্ণ হাইজেনিক প্রসেসিং সেবা নিশ্চিত করি। সঠিক নিয়মে খাসি জবাই করে নিচের ধাপে ধাপে প্রসেসিং করা হয়:

✅ জবাই প্রক্রিয়া:

  • ইসলামিক শরীয়াহ মোতাবেক জবাই করা হয়।
  • আগে থেকে ফ্রোজেন রাখা হয় না।

✅ চামড়া ছাড়ানো:

  • অটোমেটিক বা হাতে কষে চামড়া ছাড়ানো হয়।
  • চামড়ার সঙ্গে কোনো মাংস নষ্ট না হয়, সেটা বিশেষভাবে খেয়াল রাখা হয়।

✅ নাড়িভুঁড়ি পরিষ্কার:

  • ভেতরের অঙ্গ যেমন কলিজা, ভুঁড়ি, ফুসফুস প্রভৃতি পরিষ্কার করে আলাদা করা হয়।
  • চাইলেই আপনি এগুলো নিতে বা ছাড়িয়ে দিতে পারেন।

✅ কাস্টম কাটিং:

  • আপনার চাহিদা অনুযায়ী কেটে দেই:
    • ছোট টুকরা (রান্নার উপযোগী)
    • মাঝারি সাইজ
    • ভুনা কাট
  • কাটা অংশগুলো সুন্দরভাবে প্যাক করে দেওয়া হয়।

✅ হাইজেনিক প্যাকেজিং:

  • প্রতিটি প্যাক ফুড গ্রেড প্লাস্টিক বা পলিপ্যাকে ভরা হয়।

পেমেন্ট পদ্ধতি:

✅ অনলাইন পেমেন্ট (ব্যাংক ও মোবাইল পেমেন্ট এর মাধ্যমে)

✅ ক্যাশ অন ডেলিভারি (বিশেষ ক্ষেত্রে)

ডেলিভারি শর্তাবলী:

✅ শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন এলাকায় হোম ডেলিভারি সুবিধা

✅ সপ্তাহে ২ দিন (শনিবার ও মঙ্গলবার) ঢাকা মেট্রোপলিটন এলাকায় হোম ডেলিভারি করা হয়।

✅ ডেলিভারির সময় অর্ডার কনফার্মেশন অনুযায়ী জানিয়ে দেওয়া হবে।

Back to Top
Any queries?
Product has been added to your cart